বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বুঝবেন চাকরি ছাড়ার সময়ে এসেছে

656511লাইফস্টাইল ডেস্ক : আপনার কি অফিস যেতে ভাল লাগে? নিজের কাজ? সহকর্মীদের? বেশ কিছু দিন ধরেই ভাবছেন চাকরিটা ছেড়ে দেবেন কিন্তু দোটানায় রয়েছেন। এমন পরিস্থিতি আমাদের অনেকেরই। কাজের চাপ নিয়ে রোজই অভিযোগ করছেন, প্রচুর খেটেও হতাশ লাগছে, সহকর্মীদের উপস্থিতিও ভাল লাগছে না অথচ ঠিক কী করবেন বুঝতে পারছেন না।
এমন পরিস্থিতি কীভাবে বুঝবেন চাকরি ছাড়বেন কি না? জেনে নিন এমন পাঁচ সংকেত যা থেকে বুঝবেন এ বার আপনার চাকরিটা ছেড়ে দেয়ার সময় এসেছে।

হতাশা:
কাজের সঙ্গে আপনার সংযোগ কতটা, এই কাজ করে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, প্রতি সপ্তাহের শেষে তা ভেবে দেখুন। যদি দেখেন আপনি নিজের সেরাটা দেয়া সত্ত্বেও সপ্তাহের শেষে ক্লান্ত, হতাশ লাগছে, পজিটিভিটির অভাব বোধ করছেন তা হলে অবশ্যই আপনার এই চাকরিটা ছাড়ার সময় এসেছে।

সহকর্মীদের সঙ্গে আলোচনা:
সহকর্মীদের সঙ্গে মূলত কী হয় আলোচনা হয় আপনার? সব সময় কি সংস্থার খারাপ দিকগুলোই আলোচনায় উঠে আসে? বেশির ভাগ সহকর্মীরা কি আপনার মতোই অখুশি? অনেকেই ছেড়ে চলে গিয়েছেন বা অন্য চাকরি খুঁজছেন? তা হলে বুঝতে হবে আপনি এবং বাকিরা শুধুই রোজগারের তাগিদে এই চাকরিটা করছেন।

মূল্যায়ন:
এই সংস্থায় কি আপনার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে? নাকি প্রচুর খাটনি সত্ত্বেও মনে হচ্ছে আপনার সঠিক মূল্যায়ন হচ্ছে না? উৎসাহও পাচ্ছেন না। তাহলে অবশ্যই চাকরি ছাড়ার কথা ভাবুন।

বসদের প্রতি সম্মান:
যারা আপনার কাজে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি যদি সম্মান হারিয়ে ফেলেন, তাদের কাজ, নেতৃত্ব দেয়ার ধরণ, ভবিষ্যতের কৌশলের সঙ্গে নিজেকে মেলাতে না পারেন তাহলে হতাশা আসবেই। এই অবস্থায় চাকরি ছেড়ে দেয়াই ভাল। না হলে হতাশা আরও চেপে বসবে।

ছুটি:
আপনি কি সারা সপ্তাহ সাপ্তাহিক ছুটির দিনটার অপেক্ষায় বসে থাকেন? ছুটির দিনগুলোয় স্বস্তির শ্বাস ফেলেন। নিজের ব্যক্তিগত কাজ উপভোগ করেন। ব্যক্তিগত কাজের এমন ভাবে পরিকল্পনা করেন যাতে সময়ের আগে অফিসে থেকে বেরোতে পারেন? ছুটিতে যাওয়ার ছুতো খুঁজতে থাকেন? বুঝতেই পারছেন। আপনার চাকরি ছাড়ার সময় এসেছে।

এ জাতীয় আরও খবর

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক