,

কর্মস্থলে প্রতিবন্ধীদের নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

photo-1459579386নিউজ ডেস্ক : অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে সকল সেক্টরে নিয়োগ দেওয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ দিতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রাস্ট ফান্ড গঠন করে তাদের জন্য স্থায়ীভাবে এমন কিছু করতে চাই, যাতে সরকার পরিবর্তন হলেও তা বন্ধ না হয়।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের জন্য সব থেকে কষ্ট করেন মা-বাবা। তারা যখন থাকবেন না তখন তাদের কী হবে? তাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে চাই। তাদেরকে কেউ যাতে অবহেলা না করে।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন ক্রিকেটসহ নানা খেলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে। গোল্ড বা রুপা নিয়ে আসছে। একসময় মানুষের কাছে তাদের হেয় হতে হতো। এখন সেই সুযোগ নেই। থাকা উচিত না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিবন্ধীদের বানানো কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই। এদের মধ্যে যে সুপ্ত মেধা আছে, তা বিকশিত করার সুযোগ করে দিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ