,

নাসিরের জায়গায় সাব্বির

nasir-sabbirস্পোর্টস ডেস্ক : খুব একটা ভালো সময় যাচ্ছে না নাসির হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলে নেওয়া হয়নি তাকে। ফলে সাইড লাইনে বসেই সময় কাটাতে হয়েছে। তবে ভাগ্য যেন কোনভাবেই যেনো সহায় হচ্ছে না নাসিরের। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আইকন ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মের কারণে তার জায়গাটি দখলে নিচ্ছেন সাব্বির রহমান।

নাসিরের বর্তমান অবস্থান ‘এ প্লাস’ গ্রেডে। তার সঙ্গে এই গ্রেডে থাকছেন মুমিনুল হক, আবদুর রাজ্জাক ও মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। মোট ১৯০ খেলোয়াড় থাকবেন ‘প্লেয়ার বাই চয়েসে’। ইতোমধ্যে প্লেয়ার বাই চয়েসের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারিত হয়েছে।

ডিপিএলের গ্রেডিংয়ে খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়ে গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা আসার কথা রয়েছে দু-এক দিনের মধ্যেই।

বিসিবি সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্লেয়ার বাই চয়েজ (লটারি) পদ্ধতিতে দল বাছাই। এরপর ২০ এপ্রিল ডিপিএল মাঠে গড়াবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ