,

উত্তরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

Uttoraনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় হাবিবুর রহমান (৫০) নামে এক র‌্যাব কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে উত্তরার কবি জসিম উদ্দীন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সেনা বাহিনীর সদস্য ছিলেন। তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে র‌্যাবের সদর দফতরে কর্মরত ছিলেন।

উওরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে টাঙ্গাইলের কালীহাতির নিজ বাড়িতে যাচ্ছিলেন র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে উত্তর পশ্চিমাধীন আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা