,

অভিনয় ছাড়ছেন নিপুণ?

Kabir-Hossainবিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী নিপুণ কি তবে অভিনয়কে বিদায় জানিয়েছেন? প্রায় মাস দু-এক হবে; নতুন কোনো বড়পর্দার কাজ হাতে নেননি নিপুণ। নাটকে অভিনয় করছেন? তেমনটাও শোনা যাচ্ছে না। এমনটাই জানা গেছে নির্মাতাদের কাছ থেকে। কেন?

এ প্রসঙ্গে আজ শনিবার সকালে নিপুণ বলেন, ‘এখন আমি ব্যস্ত টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নিয়ে। এখানেই বেশির ভাগ সময় থাকি। নিজের ব্যবসা। যথেষ্ট সময় দিতে হচ্ছে। এত চাপ এখানে, নিজে সরাসরি যুক্ত না থাকলে ব্যবসা পরিচালনা জটিল হয়ে যাবে। আর কাজটাও দারুণ উপভোগ করছি। শিগগিরই একটি কফি শপ চালু করছি। সেখানেও সময় দিতে হবে।’

তাহলে অভিনয়? নিপুণ বললেন, ‘তেমন কোনো কাজ করছি না। দেলোয়ার জাহান ঝন্টুর “বায়ান্ন থেকে একাত্তর” ছবির কাজ শেষ করেছি। এরপর আর কোনো ছবির কাজ হাতে নিচ্ছি না। কয়েকজন পরিচালক যোগাযোগ করেছেন। সবাইকে বুঝিয়ে বলছি। আর ঈদের জন্য দুই-তিনটা নাটক হয়তো করব। আসলে যে কাজটা না করলেই নয়, সেটাই করব।’

জানালেন, অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিলেও দেশে আর দেশের বাইরে বিভিন্ন শো করছেন তিনি।

দুই মাস আগে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ চালু করেন নিপুণ। আবার এখন এর পাশে একটি কফি শপও চালু করছেন।

নিপুণ বলেন, ‘কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চতুর্থ তলার ফ্লোরটি ৪৩৩৪ বর্গফুট। এর মধ্যে টিউলিপ নেইলস অ্যান্ড স্পা প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে ৩০০০ বর্গফুটে। বাকি অংশে এবার কফি শপ হবে। আর এখানে থাইল্যান্ডের কফি পরিবেশন করা হবে। থাইল্যান্ড থেকে অভিজ্ঞদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ