গোলাম আজমের বীরগাওয়ে নৌকা ডুবালো কে ?
ইউএনও বললেন আমি জানিনা তারবাড়ি এখানে
কেউ ফোন করে অনুরোধ করতেই পারে- নির্বাহী ম্যাজিষ্টেট
আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের বীরগাও জামায়াতের সাবেক আমীর যুদ্ধাপরাধী গোলাম আযমের গ্রাম। ৩১ শে মার্চের নির্বাচনে নৌকা ডুবেছে এই ইউনিয়নে। নৌকা ডুবালো কে ? এ প্রশ্নের উত্তর খুজছেন সবাই। নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতাকারী সাবেক বিএনপি নেতার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। তার কারনে নবীনগরসহ জেলার ছাত্রলীগ নেতারা ভোটের দিন এখানে সীল মারবে এমন আওয়াজ ছিলো। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আনাগোনাও বেড়ে গিয়েছিলো। উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাও ছিলেন নিরবে দলের প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন বানিজ্যে জড়িত এই নেতারা চাইছিলেন টাকা ওয়ালা কাউকে নমিনেশন দিতে। আর ভোটের দিন দেখা গেলে আরেকচিত্র। আওয়ামীলীগ প্রার্থী আর তার কর্মী সমর্থকদের অভিযোগ অনুসারে ঐদিন প্রশাসন নৌকা ডুবাতেই ব্যস্ত ছিলো বীরগাওয়ে। আর এই ক্ষোভে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-বাসা ঘেরাও করে আওয়ামীলীগ প্রার্থীর কয়েক হাজার কর্মীসমর্থক। ভোটের মাঠে প্রশাসনের আওয়ামী বিদ্বেষী আচরন সাংবাদিকদেরও দৃষ্টি মারায়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলী ভোটের দিনের দায়িত্ব শেষ করলেন এক কেন্দ্রে। সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত এক কেন্দ্রেই ছিলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিজিবি-পুলিশ সবাই চড়াও ছিলেন আওয়ামীলীগের সমর্থকদের ওপর। পুলিশের এস আই ওয়াহিদুজ্জামান ভোট কেন্দ্রে আওয়ামীলীগের সমর্থকদের দেখলেই তাড়া করেছেন। আর বলেছেন শালারা নৌকার সৈনিক অইছস । সারাদিনের এসব কান্ডকীর্তির পর শুরু হয় ফল পাল্টানোর খেলা। বাকসে আটকে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ফল পাল্টে দেয়া হয়। গভীররাতে ফল প্রকাশ রহস্যময় করে তোলে সবকিছু। যাকে বিজয়ী ঘোষনা করা হয়েছে তিনিই একটি কেন্দ্রের ব্যালেট বাকস আটকে রেখেছিলেন। যিনি জয়ী হচ্ছেন তার বাকস আটকে রাখার ঘটনা নির্বাচনের ফলাফলকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। অন্যান্য কেন্দ্রে নৌকা পাশ করেছে এই খবর পেয়ে কেন্দ্রের ব্যালেট বাকস আটকে ফল পাল্টানোর অভিযোগ রয়েছে। এসব কারনে ক্ষোভ ছড়িয়ে পড়ে আওয়ামীলীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে। বীরগাও জামায়াতের সাবেক আমীর যুদ্ধাপরাধী গোলাম আযমের গ্রাম। এখানে ভোটের মাঠে প্রশাসনের আওয়ামী বিদ্বেষী আচরন প্রশ্নের সৃষ্টি করেছে। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )আজিজুল হক জামায়াতের সাবেক আমীর গোলাম আযম যে বীরগাওয়ের বাসিন্দা তা তিনি জানতেননা বলেই জানান। আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা অভিযোগ করেন এই ইউনিয়নে প্রশাসন মোটা অংকের টাকায় বিক্রি হয়েছে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিকারী বিএনপি’র এক সাবেক নেতার কাছে। প্রশাসনই নৌকাকে ডুবিয়েছে এখানে। শুক্রবার উপজেলা সদরে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করে নির্বাচন বাতিল এবং টাকা খেয়ে সাবেক বিএনপি নেতার পক্ষ নেয়ায় নির্বাহী কর্মকর্তা আজিজুল হক এবং ঐদিন বীরগাওয়ের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলীর অপসারন দাবী করেন।
আওয়ামীলীগ প্রার্থী জহির রায়হানের অভিযোগ ৩১ শে মার্চ দিনভর বিজিবি,পুলিশ- ম্যাজিষ্ট্রেট তার ইউনিয়নে অত্যাচার চালিয়েছে। আওয়ামীলীগের সমর্থক ওবায়দুলকে আমতলী কেন্দ্রে পুলিশের এসআই ওয়াহিদুজ্জামান মারধোর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। এসআই ওয়াহিদুজ্জামান আওয়ামীলীগের লোকজন দেখলেই সালারা নৌকার সৈনিক সাজছস বলে ধাওয়া দিয়ে ফিরেছে। এই কেন্দ্রটিতেই সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা বসেছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি আফরোজ আলী। জহির বলেন আমি কয়েকবার তার কাছে গিয়ে অন্য কেন্দ্রে সমস্যা হচ্ছে বলে জানাই। তিনি আমাকে বলেন সমস্যা হলে কেন্দ্র থেকেই আমাকে ফোন দেবে। আপনি খবর পান কোত্থকে। এজেন্ট ফোন করছে জানালে বলে শালারা ফোন পাইলো কই। আপনি অন্যের কথা বিশ্বাস করেন কেন। জহিরের অভিযোগ তার ইউনিয়নে নৌকা ডুবানোর মিশনের নেতৃত্ব ছিলেন এই ম্যাজিষ্ট্রেট। তিনি একেন্দ্রে আওয়ামীলীগের সমর্থককে কেউ ভোট দিতে এলে তাদেরকে তাড়া করেছেন। নানাভাবে হয়রানী করেছেন।
তিনি আরো জানান- দূর্গারামপুর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী তার দুশো ভোট নষ্ট করে প্রশাসনের সহায়তায়। চর কেদারখলা কেন্দ্রে ৮’শ ভোট পেয়েছিলাম আমি। কিন্তু এই ফলাফল পাল্টে ৪’শ বানানো হয়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফেরদৌসুর রহমানকে অস্ত্র ঠেকিয়ে ফলাফল পাল্টানো হয়। একারনে রাত ৮ টা পর্যন্ত ভোট বাকস আটকে রাখা হয়। স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ তার ভাইদের নিয়ে কেন্দ্রে ককটেল হামলা চালান এবং সবাইকে অবরুদ্ধ করে ফল পাল্টান । ফল পাল্টে রাত ৮ টার পর বাকস দেয়া হয়।
তিনি আরো অভিযোগ করেন নানা রকম কায়দা কৌশল করে গভীরাতে এই ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়। এতে আওয়ামীলীগ প্রার্থীকে ৩’শ ভোটে পরাজিত দেখানো হয়। স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কবির আহমেদ পেয়েছেন ৩০৪০ ভোট। আর আওয়ামীলীগ প্রার্থী জহির রায়হান পেয়েছেন ২৭৪৯ ভোট। তবে জহির বলেছেন এটি আসল ফলাফল নয়। বিভিন্ন কেন্দ্রের ফলাফল পাল্টে তাকে পরাজিত দেখানো হয়েছে। এখানে মোট ভোট কাষ্ট হয় ৯৩৯২ টি। আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের অভিযোগ নবীনগরের উপজেলা ও পুলিশ প্রশাসন নৌকার বিরুদ্ধে ছিলো শুরু থেকেই। উপজেলা যুবলীগ নেতা হযরত আলী নৌকার পোষ্টার ছিড়ে ফেললে তাকে ছোট ছেলেপেলেরা কিলঘুষি দেয়। অথচ মামলা দেয়া হয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকের বিরুদ্ধে। হযরত চেয়ারম্যান পদে সাবেক বিএনপি নেতাকে সমর্থন করেন। এরআগে বঙ্গবন্ধুর ছবি ভেঙ্গে ফেলার একটি সাজানো ঘটনায় ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। ঘটনা একজন ঘটাইলে মামলা দেয়া হয়েছে সবনেতাদের বিরুদ্ধে। যারা নৌকার নির্বাচন করবে তাদের বিরুদ্ধেই মামলা নেয়া হয়। এরপর গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে নৌকার নির্বাচন বিঘœ করা হয়। তাদের অভিযোগ ইউএনও আড়াল থেকে নৌকা ডুবাতে সবকলকাঠি নেড়েছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা। আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছি। বিভিন্ন থানার ষ্টাফরা এখানে ডিউটি করেছে।
বীরগাও ইউনিয়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বপালনকারী কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি আফরোজ আলী বলেন- আমি কারো কথায় ভায়েষ্ট হইনি। আমার দায়িত্ব ছিলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আমি তাই করেছি। আমার ফোন ওপেন। কেউ আমাকে ফোন দিতেই পারে,অনুরোধ করতে পারে তার পক্ষে কাজ করার জন্যে। কিন্তু আমি কি করলাম সেটা হলো দেখার বিষয়। অন্যান্য কেন্দ্র থেকে তাকে প্রিজাইডিং অফিসাররা খবর দেয়নি বলে তিনি যাননি। বলেন কেদারখোলা কেন্দ্রে এক প্রার্থী ভোট গননায় বাধা দিয়েছিলো। সেখানে গিয়ে ব্যালেট বাকস উদ্ধার করেছি। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন- বিজিত প্রার্থী জহির রায়হানের নেতৃত্বে হাজার হাজার লোক আমার বাসভবন ঘেরাও করতে এসেছিলো। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রশাসন কোন পক্ষপাতিত্ব করেছে বলে আমার জানা নেই। কোন অনিয়ম হয়ে থাকলে প্রার্থী আইনের আশ্রয় নিতে পারেন। আরো কিছু জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন নির্বাচনের বিষয়ে রিটানির্ং অফিসার বলতে পারবেন।











