বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব বজায় রাখবে চীন’

 

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছেন, দক্ষিণ চীন সাগরের ওপর নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বেইজিং বদ্ধপরিকর। ওই সাগরের পানিসীমা নিয়ে সৃষ্ট বিরোধ মালিকানার দাবিদার দেশগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। ওয়াশিংটনে বিশ্ব পরমাণু সম্মেলনের বিরতিতে বৃহস্পতিবার ওবামার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নিজ দেশের এ অবস্থানের কথা জানান চীনা প্রেসিডেন্ট।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনে অন্য দেশের বিমান ও জাহাজ চলাচলের যে স্বাধীনতা দেয়া হয়েছে তার প্রতি সম্মান জানায় বেইজিং।

83141f26666dd4dce79052ef3fd6ab68-South-China-Sea

এছাড়া, উত্তর কোরিয়া যেন আর কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালাতে পারে তার জন্যও দুই দেশ একযোগে কাজ করবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপে দাবি করা হয়েছে।

 

বৈঠকে ওবামা বলেন, কিভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা যায় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন ঠেকানো যায় তা নিয়ে আমরা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি। তবে নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করা সব পক্ষের জন্য সম্ভব নাও হতে পারে। চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ দেশ এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

 

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং বলেন, দুই প্রেসিডেন্টই বৈঠকে অকপট ছিলেন এবং বেশ কিছু ইস্যু নিয়ে তারা গভীরভাবে আলোচনা করেছেন এবং সম্মতিতে পৌঁছেছেন। বৈঠকটিকে ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের প্রায় সব অংশকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। তবে এ সাগরের অংশবিশেষের ওপর নিজেদের মালিকানা দাবি করছে তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন। এই পানিসীমার ভূগর্ভে প্রচুর পরিমাণ তেল ও গ্যাস সম্পদ রয়েছে বলে মনে করা হয়।

 

দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে এ বিরোধে মার্কিন সরকার চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পক্ষ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই সাগরে নিজের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। চীন সরকার অভিযোগ করছে, ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে সৃষ্ট উত্তেজনা উসকে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান