বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বোনকে গণধর্ষণ বাড়ি থেকে তুলে নিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণলক্ষ্মীপুরে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (আজ) শুক্রবার দুপুরে কমলনগর থানায় পৃথক দুটি মামলা করেছেন ধর্ষিতার মা। এরপর বিকালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ।

ba6eaae46fa1806aeeec05e43d3c78a8-Rape-
ধর্ষণ মামলার প্রধান দুই আসামি হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মৃত ইসরাফিলের ছেলে মো. খোকন, একই এলাকার মৃত সোলেমানের ছেলে মো. সিরাজ। অন্য আসামিরা হলেন ওই এলাকার ইসামাইল হোসেনের ছেলে মো. ইউছুফ ও মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. আবদুল করিম। মামলায় অজ্ঞাত আরও এক আসামি রয়েছেন বলে জানায় পুলিশ।

 
ধর্ষণের শিকার বড় বোন জানান, একই গ্রামের পাশ্ববর্তী এলাকার মো. খোকন তাকে পছন্দ করতো। গত মঙ্গলবার রাত ৯টার দিকে খোকন তার বাড়িতে আসে। এসময় তাকে ঘর থেকে বের হতে বললে তিনি একা ঘর থেকে বের হতে রাজি না হওয়ায় ছোট বোনকে সঙ্গে নিয়ে বের হতে বলেন খোকন। পরে দুই বোন ঘর থেকে উঠানে বের হয়ে আসলে ৪/৫ জন মিলে তাদের মুখ বেঁধে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায়। এরপর ওই বাড়ির পুকুর পাড়ে রেখে রাতভর তাদের ধর্ষণ করে বলে অভিযোগ তার।
ধর্ষণের শিকার ছোট বোন বলেন, খোকনের চাচাতো ভাই সিরাজ আমার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ এবং আবদুল করিমও আমাদের দুই বোনের ওপর অত্যাচার করে।

 
ধর্ষিতাদের মা জানান, রাতে আমি ঘুমে ছিলাম। বখাটে খোকন ও সিরাজসহ তাদের কয়েকজন সহযোগী মিলে আমার দুই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করি। বিষয়টি স্থানীয় নবনির্বাচিত মেম্বার আবদুর রহিম দুলাল মাঝিকে জানালে তিনি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। অবশেষে আমি বিচার না পেয়ে থানায় অভিযোগ করি।

 

ধর্ষিতাদের ভাইসহ স্থানীয়রা জানায়, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকট আত্মীয়। এজন্য মীমাংসার নামে সময়ক্ষেপন করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুই বোন ধর্ষিত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান