বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখের বাজার জি বাংলা ও স্টার জলসার দখলে

 

নিজস্ব প্রতিবেদক : আসছে পহেলা বৈশাখ। বিশেষ এই দিনটি আগামী ১৪ এপিল। বাঙালি জাতির এক মহাউৎসবের দিন পহেলা বৈশাখ। দেশের দুটি প্রধান বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও ঈদুল ফিতরের পাশাপাশি বাঙালি জাতি পহেলা বৈশাখকেও সমান গুরুত্ব দিয়ে উৎসবে আমেজে বরণ করে নেয়। আর এই দিনটিকে ঘিরেও সাধারণ মানুষের ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে রং বেরঙের পোশাক পড়ার ধুম পড়ে এই দিনটিতে।

Boishaki120160402023846

দিনর জন্য অপেক্ষা যেমন সাধারণ মানুষের। একইভাবে অপেক্ষায় রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী মহল। বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের। কারণ পহেলা বৈশাখ এখন তাদের কাছে ব্যবসার অন্যতম মৌসুম। তবে ব্যবসায়ীরা এবারের পহেলা বৈশাখের বাজার নিয়ে একটু চিন্তিত। এর কারণ হিসেবে অনেক ব্যবসায়ীই জানালেন অনলাইন বাজার ব্যবস্থা ও দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের কথা।

 

একই ব্যাপারে মত পোষণ করলেন রাজধানীর লালমাটিয়ার সানরাইজ প্লাজার বৈশাখী ক্লোথ স্টোরের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম।শুক্রবার সন্ধ্যায় দোকানে বসেই পহেলা বৈশাখের বিভিন্ন কালেকশন নিয়ে কথা হয় এই কাপড় ব্যবসায়ীর সঙ্গে।তিনি জানালেন, অন্য সব বারের চেয়ে এবারের পহেলা বৈশাখ নিয়ে আমি বেশ চিন্তিত। কারণ অন্যবার মার্চ মাসের শেষের দিকে বেচাকেনার চরম ধুম থাকে। কিন্তু এবার তা নেই।

 

 

তিনি আরো বললেন, আগে বিভিন্ন বয়সের তরুণী ও মেয়েরা বিশেষ করে সন্ধ্যার দিকে মার্কেটে দেখা যেত। এবারের বাজারে তেমন দৃশ্য চোখে পড়ছে না। এজন্য তিনি কুমিল্লার মেয়ে তনু হত্যাকাণ্ডের ব্যাপারটিকে গুরুত্ব দিলেন।এই ব্যবসায়ী জানালেন, কিছুদিন ধরে অনলাইনে কাপড় বেচাকেনা বেড়েছে। বিক্রেতারা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে তাদের সেলসম্যানরা। এ কারণেও বিক্রি কমেছে।

 

এবারের পহেলা বৈশাখের কালেকশন কি জানতে চাইলে তিনি বলেন, এবার পাখি, স্টার জলসা ও জি বাংলা সিরিয়ালের নারী অভিনেত্রীরা যে ব্লাউজ ব্যবহার করেন, সেগুলোর খুব চাহিদা হবে বলে বুঝতে পারছি।আরেক ব্যবসায়ী ম্যাচিং কর্নার এর মালিক মোস্তাফিজুর রহমান জানালেন, দেশের অর্থনৈতিক অবস্থা আগের মতো নেই। বেচাবিক্রিতে ধস নেমেছে। তারপরও আমরা তাকিয়ে রয়েছি পহেলা বৈশাখেরর বাজারের দিকে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী