,

আরো প্রাণহানি ঠেকাতে বোমার বিস্ফোরণ ঘটাননি সালাহ

 

 

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে বোমা হামলায় অংশ নেওয়া সালাহ আব্দেসলাম জানিয়েছেন, আর যেন কোন প্রাণহানি না হয় সেজন্য তিনি তার বোমার বিস্ফোরণ ঘটাননি। বেলজিয়ামের ব্রাগিস কারাগারে আটক সালাহ তার ভাই মোহাম্মদ আব্দেসলামকে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
salam1459566752
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে চালানো আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় ১৩০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সালাহকে গত মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আটক করা হয়।
সালাহ তার ভাই মোহাম্মদকে বলেছেন, ‘ আমি বোমার বিস্ফোরণ ঘটালো হতাহতের সংখ্যা আরো বাড়তো।সৌভাগ্যবশত আমি কাজটি করিনি।’

ভাইকে সালাহ আরো বলেছেন, তিনি ফরাসি তদন্তকারীদের সাহায্য করতে রাজী আছেন। কারণ তিনি তাদের কাছে দায়বদ্ধ, বেলজিয়ামের কাছে নয়।প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্টো রেলস্টেশনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।এতে ৩০ জন নিহত হয়। আহত হয় তিন শতাধিক। বেলজিয়াম পুলিশের ধারণা, সালাহ এই হামলাকারীদের মধ্যে অন্তঃত দুজনকে চেনেন। এ কারণে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা