,

টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ!

photo-1459536754টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ‘বিনিময় পরিবহনের’ একটি চলন্ত বাসে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।

গণধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী নারী (২৩) বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

গণধর্ষণের শিকার নারীর স্বামী জানান,গত বৃহস্পতিবার গাজীপুর থেকে তাঁর স্ত্রী খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে বেড়াতে যায়। আজ শুক্রবার ভোরে গাজীপুরে ফেরার উদ্দেশ্যে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে বিনিময় পরিবহনের একটি বাসে উঠে।

একপর্যায়ে বাসটির চালক ও চার সহকারী তাঁর স্ত্রীকে নিয়ে রওনা হয়। একপর্যায়ে বাসটিতে তাঁর স্ত্রী ও চার সহকারী ছাড়া কেউই ছিলেন না। সেসময় পরে বাসটি গন্তব্যের দিকে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে।

এসময় তাঁর স্ত্রী এই বিষয়ে জিজ্ঞেস করলে বাসের সহকারীরা তাঁকে মারধর করে এবং সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে একে একে বাসের চালকসহ তিনজন তাঁকে ধর্ষণ করে। পরে বাস থেকে তাঁর স্ত্রীকে রাস্তায় নামিয়ে চলে যায় ওই বাস।

খবর পেয়ে ওই নারীর স্বামী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক থেকে স্ত্রীকে উদ্ধার করেন। এরপর দুপুরে এ ঘটনার বিচার চেয়ে টাঙ্গাইল বাস শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে বিষয়টি মিমাংসার জন্যে আগামী ৬ এপ্রিল দিন ধার্য্য করে নেতারা। পরে বিকেলে তিনি স্ত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে।

এদিকে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুইয়া জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি। এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে