,

ইয়েমেনি হামলায় সৌদি-নেতৃত্বাধীন ৪০০ সেনা খতম

6আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বিপ্লবী গণবাহিনী ও সশস্ত্র বাহিনীর জোট শুক্রবার ১ এপ্রিল ইয়েমেনের পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত ভাড়াটে সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এ হামলায় ১১ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। খবর-রেতে।

ইয়েমেনের এই জোট এর আগে মারিব প্রদেশে সৌদি সরকারের ভাড়াটে সেনাদের ওপরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। হিজ্জা প্রদেশের দিকে এগিয়ে আসতে সচেষ্ট সৌদি-নেতৃত্বাধীন সেনাদের বাধা দেয়ার খবরও দিয়েছে ইয়েমেনি বাহিনী।

ইয়েমেনি সেনারা নাখলাহ সামরিক ঘাঁটির কাছে একটি ‘কাহের-এক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সৌদি নেতৃত্বাধীন বহু সেনা হতাহত হয়।
এর আগে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হিজ্জা প্রদেশের দিকে আসার চেষ্টা করার সময় ইয়েমেনি সেনাদের প্রতিরোধের শিকার হয়ে প্রাণ হারায় সৌদি-নেতৃত্বাধীন বহু সেনা। বুধবার মিদি অঞ্চলে ঢোকার চেষ্টা করার সময় কয়েক ডজন সৌদি ও তাদের ভাড়াটে সেনা নিহত হয় বলে ইয়েমেনি সূত্রগুলো খবর দিয়েছে। গত কয়েক দিনে সৌদিরা সেখানে অগ্রসর হওয়ার জন্য চার বার ব্যর্থ চেষ্টা চালিয়েছে।

মিদি মরুভূমিতে ঢোকার চেষ্টা করতে গিয়ে গত কয়েক দিনে সেখানে ৩৭৮ সৌদি-নেতৃত্বাধীন সেনা খতম হয়েছে বলে ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ লোকমান জানিয়েছেন।

সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে এক বছরেরও বেশি সময় ধরে। ইয়েমেনের কোনো কোনো এলাকায় ঢুকে পড়েছে সৌদি স্থল-বাহিনী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা