,

চতুর্থ ধাপের নির্বাচন: আ’লীগের ৪৭৩ প্রার্থী চূড়ান্ত

5নিউজ ডেস্ক : চতুর্থ ধাপের নির্বাচনের জন্য আরও ১৮২টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ নিয়ে তিন দিনে চতুর্থ ধাপের মোট ৪৭৩টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে ১৮২টি ইউপির প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে রোববার ও মঙ্গলবার দু’দফা বৈঠকে ২৯১টি ইউপির প্রার্থী চূড়ান্ত হয়েছিল।

আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকগুলোতে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ বৈঠকে চতুর্থ ধাপের বাকি ইউনিয়নগুলোর প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে