,

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

FB_IMG_1459429466906আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন ও সহ-সভাপতি সজিবুর রহমান, ছাত্রনেতা লোকমান আহমেদ, চঞ্চল মুন্সি ও সুজন খাঁনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে মানবন্ধন হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সহ¯্রাধিক ছাত্রলীগের নেতা ও কর্মী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে গোলচত্বরে দীর্ঘ ৩০মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ঢাকা সিলেট মহাসড়ক দীর্ঘ যানযট সৃষ্টি হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের সকল নেতা-কর্মী। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে মানবন্ধন চলাকালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন ও ছাত্রলীগ নেতা সজিবুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা প্রকাশ করেন। তারা বলেন মামুন-সজিব ছাত্রলীগের নিবেদিত প্রান কর্মী । বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তারা জননেত্রী শেখ হাসিনার মাঠ পর্যায়ের কর্মী হিসেবে ছাত্রলীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ছাত্রলীগকে দূর্বল করতে চাইছে। মানববনন্ধকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে উপজেলা যুবলীগের আহবায়ক ও চরচারতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার অবরোধ তুলে নিতে বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আজ শুক্রবার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা হবে। সভায় এর সূরাহা করা হবে। এ আশ্বাস পাওয়ায় উপজেলা ছাত্রলীগের সকল নেতা-কর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবরোধ তুলে নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা