,

পার্টি শুরু করে দিয়েছেন গেইলরা

photo-1459523070স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ব্যাট-বলের লড়াই দিয়ে যতটা নজর কাড়েন, তার চেয়েও বেশি আলোচনায় আসেন তাঁদের আমুদে মনোভাবের জন্য। ক্রিস গেইল, ড্যারেন স্যামিরা সব সময়ই যেন থাকেন পার্টির মেজাজে। এবারের বিশ্বকাপ জিতলে তাঁরা কোন গানের সঙ্গে নাচবেন, সেটাও ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। সেমিফাইনালে ভারতকে হারানোর পর পার্টি শুরুও করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

এবারের বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি আলোচিত হয়নি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিশ্বকাপ বর্জনেরও হুমকি দিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তবে সব ঝামেলা চুকিয়ে ভারতে পা রাখার পর তাঁরা দেখাচ্ছেন দুর্দান্ত পারফরম্যান্স। সুপার টেনের প্রথম তিনটি ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করার পর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচ শেষেও আফগান ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়ে নাচানাচি করেছিলেন দলের প্রধান তারকা গেইল। আর সেমিফাইনালে স্বাগতিক ভারতকে হারানোর পর তো পুরোদমেই শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের পার্টি।

মাঠেই এক দফা নেচেগেয়ে সাত উইকেটের দারুণ জয় উদযাপন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। কিন্তু স্বাগতিক ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার আনন্দ কি এত সহজে ফুরায়? হোটেলে যাওয়ার পরও অব্যাহত ছিল গেইল-সামি-ব্রাভোদের নাচগান। ব্রাভোর নতুন গান ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গাইতে গাইতে মুম্বাইয়ের হোটেলে ঢুকেছিল ২০১২ সালের শিরোপাজয়ীরা। হোটেল কর্মীদের অনেকেই যোগ দিয়েছিলেন গেইলদের সঙ্গে।

শেষপর্যন্ত শিরোপা জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের পার্টিটা আরো জমে উঠবে। শিরোপাজয়ের অন্তিম লড়াইয়ে গেইল-স্যামিদের খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারলে ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটিও যথার্থ হয়ে উঠবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জন্য।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা