বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইউএনওর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা আ. লীগের

(3)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন আজ শুক্রবার দুপুরে ঘেরাওয়ের চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কয়েকটি কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করার অভিযোগ এনে পুনরায় ভোট গণনা করে সঠিক ফলাফলের দাবিতে ঘেরাওয়ের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এতে কর্মী, সমর্থক ও পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিককে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেন বিজিবি সদস্যরা। পরে সাড়ে তিন ঘণ্টা পর ক্যামেরার মেমরি কার্ডে থাকা সব ভিডিও ফুটেজ মুছে দিয়ে মুচলেখা নিয়ে ক্যামেরাটি ফেরত দেন ইউএনও।

বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জহির রায়হান অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার বীরগাঁও ইউনিয়নে প্রশাসন পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে হারিয়েছে।

জহির রায়হান অভিযোগ করেন, বীরগাঁওয়ে দিনভর পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন করে। তিনি এই ইউনিয়নের ভোট পুনরায় গণনা ও সঠিক ফলাফলের দাবি জানান।

আওয়ামী লীগের লোকজন নির্বাচন বাতিল করে অনিয়মের অভিযোগে ইউএনও আজিজুল হক এবং বৃহস্পতিবার বীরগাঁওয়ের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ আলীর অপসারণ দাবি করেন।

এ বিষয়ে নবীনগরের ইউএনও আজিজুল হক এনটিভি অনলাইনকে জানান, জহির রায়হান ও তাঁদের লোকজনের অভিযোগ সঠিক নয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান