,

গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে-এডভোকেট আনিসুল হক

download (58)কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন, গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন,বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি এ ব্যপারে দলীয় নেতা-কর্মীদের সহযোগীতা করার আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষে ৩৬ জনের মধ্যে ৫৯ বান্ডিল ঢেউটিন ও নির্মান সহায়তা বাবদ ১ লাখ ৮ হাজার টাকার অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, অধ্যক্ষ মো.আকরাম খান, পৌর কাউন্সিলর মো.আবু জাহের, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.এমরান উদ্দিন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.মনির হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন সহ দলীয় নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল এর মায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা