,

তনু হত্যার বিচারের দাবীতে- সরাইল ডিগ্রি কলেজে মানববন্ধন

sarail Pic(Tano-killed)01.04.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কলেজের সামনে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের সহস্্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া কলেজ ছাত্রী বিপাশা আক্তার, পাপিয়া আক্তার বলে,‘ তনু আমাদের বোন। তার নৃশংস ও নির্মম হত্যাকান্ডে আমরা ব্যথিত। জঘন্য এ ঘটনাকে ঘৃণা ও নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। তাই আজ আমরা সড়কে দাঁড়াতে বাধ্য হয়েছি। খুনিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। এ দেশে যেন আর এমন বর্বরোচিত ঘটনা না ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা