,

বঙ্গবন্ধু কলেজ বিধ্বস্ত কাল বৈশাখী ঝড়ে ,২০লাখ টাকার ক্ষতি

 

নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার বিকেলে আকস্মিক ঘুর্ণিঝড়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্থানীয় ভগিরথপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজটি সম্পূর্ন ভাবে বিধ্বস্ত হয়েছে।ঝড়ের আঘাতে কাঠ ও টিনের তৈরি কলেজের ১৭০ ফুট দৈর্ঘের ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া কলেজের নয়টি কম্পিউটার, একটি আইপিএস ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। সরেজমিনে দেখাযায় ঝড়ের তান্ডবে কলেজের ভবনের কিছু অংশ ৫০গজ দূরে ছিটকে পড়ে আছে।

sa

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির জানান, ২০১৫ সালে এডিবির অর্থায়ানে ২লাখ টাকা ব্যয়ে নির্মিত কলেজের নতুন ভবনসহ পুরাতন ভবনের ৬টি শ্রেণীকক্ষ, একটি অফিস ও কম্পিউটার- ল্যাবরেটরী অফিস কক্ষ ২০ মিনিটের স্থায়ী ঝড়ের আঘাতে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যায়। অধ্যক্ষ আরও জানান, বিধ্বস্ত কলেজ ভবনটি দ্রুত নির্মাণ করা না হলে সাড়ে তিন শত শিক্ষার্থীদের ক্লাশ নেয়া সম্ভব নয়।

 

 

মিরুখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবাহান শরীফ বলেন, বৃহস্পতিবার বিকেলে ছোট শৌলা গ্রাম এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঘড়ে ভগিরথপুর বাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তিনি আরও জানান, ঝড়ে ওই এলাকার ১০-১৫টি কাঁচা ঘর-বাড়ি ও কয়েকটি কলা বাগানের ব্যপক ক্ষতি হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতির নিরুপণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ