,

গুলিবিদ্ধ ৫ নির্বাচন পরবর্তী সহিংসতায়

 
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বীরগাঁও এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ ও কবির মেম্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটার পর একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

2016_04_01_17_14_15_w44eocPJEQEoXsmzddtHonPJr7vuYR_original

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কবির মেম্বরের ৪-৫ জন সমর্থক বীরগাঁও থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান কবির আহমেদের লোকজন তাদের মারধর করে। এ সময় তারা নবীনগরে না গিয়ে বীরগাঁও ফিরে আসেন। পরে কবির আহমেদের লোকজন বীরগাঁও এলাকায় বিজয় মিছিল বের করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় পাঁচ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হন।

 

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বাংলামেইলকে জানান, বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে বীরগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা