,

নায়িকা থেকে ‘উকিল’

 

বিনোদন ডেস্ক : ‘উকিল উকিল’ বোধ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না আহমেদ। ঘটনাটি কোনো রিল লাইফের নয়, বাস্তবেই এমন বোধ করছেন এই অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি এলএলবি বিষয়ে স্নাতক পড়ছেন রত্না। সম্প্রতি তিনি এলএলবি ফাইনাল পরীক্ষা শেষ করেছেন। বাকী ছিল তার মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আইনজীবীদের কালো পোশাক পরেন রত্না। সেই মুহুর্তের তোলা কিছু স্থিরচিত্রও পোস্ট করেন তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। সঙ্গে ক্যাপশন দেন ‘ফিলিং উকিল উকিল’।

download

 

এ প্রসঙ্গে রত্না তার ফেসবুকে লিখেন, ‘এলএলবি ফাইনাল পরীক্ষায় পাশ করব কিনা জানি না। রেজাল্টের এখনো অনেক দিন বাকী। তবুও ভাইভা পরীক্ষার সময় ল’য়ারের ড্রেস পরে নিলাম। ফিলিং ওকিল ওকিল।’অভিনয়ের পাশাপাশি রত্না ক্যাপিটাল ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন রত্না। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। ভবিষ্যতে তার আইনজীবী হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানা গেছে।

 

 

সম্প্রতি বেশি কিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকবেন এই অভিনেত্রী। তাছাড়া মনটা ফ্রেশ করতে কিছুদিনের জন্য দেশের বাইরেও যাবেন তিনি। তারপর আবারো অভিনয়ে নিয়মিত হবেন বলে জানা গেছে।

 

কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে বেশ জনপ্রিয়তা পান রত্না। তখন এই অভিনেত্রীর বয়স খুবই কম। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ব্যবসাসফল হওয়ার পর- পড়ে না চোখের পলক, কেন ভালোবাসলাম, প্রিয় সাথী, মন যেখানে হৃদয় সেখানে’সহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেন রত্না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা