,

একটা কিছু ক গোলাপি একটা কিছু ক : ইসিকে সুরঞ্জিত

shuranjit_1215নিউজ ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমাদের নির্বাচন কমিশন সবচেয়ে শক্তিধর। কমিশন ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারেন, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারেন। কিন্তু এ কেমন কমিশন, লড়েও না, চড়েও না। আগাও না পিছায়ও না। একটা কিছু ক গোলাপি একটা কিছু ক। আপনাদের তো কিছু বলতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরীর মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে সুরঞ্জিত এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকালও নয়জন মারা গেল। এখানে তুমি-আমি চক্ষু বুজে রাখতে পারি না। আমি যখন এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরও আত্মাহুতি দিতে হচ্ছে, এদের তো রক্ষা আমাদের নির্বাচন কমিশন করতে পারেন না। এই রকম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে তো আমরা আসি নাই।’
নির্বাচনী সহিংসতায় বিচার না হওয়ারও ক্ষোভ প্রকাশ করেন সুরঞ্জিত বলেন, ‘এতগুলো মানুষ মারা গেল! তাও যদি এটা থাকত যে, বিচার হয়। বিচার করেন না, বিচার করার জায়গায় কথা বলেন না। বলার সাহস রাখেন না। ইনিয়ে-বিনিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেন যে, এটা করায় ঠিক হইছে। এই হাইব্রিড যারা বইসা থাকেন আমি তো দেখি। এইগুলা কমাতে হবে।’
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ পঙ্কজ নাথ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে