,

শেষ সময় আজ হাজারিবাগ থেকে সাভারে ট্যানারী সড়িয়ে নেওয়ার

 

 

নিজস্ব প্রতিবেদক : পহেলা এপ্রিল থেকে হাজারিবাগে কাচা চামরা প্রবেশ নিষেধ। এই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রনালয়। সরকারের এই সিদ্ধান্তে চামরা শিল্প ক্ষতিগ্রস্ত হবে দাবী করে সাভারে ট্যানারী সরিয়ে নিতে জুন-জুলাই পর্যন্ত সময় চেয়েছেন ব্যবসায়ীরা। সাভারে এই শিল্প নগরীর কাজ চলছে প্রায় ১৩ বছর ধরে। সময় বেড়েছে কয়েক দফায়। কিন্তু একটি কারখানায় এখনও কোন কাজ শুরু হয়নি।

tanary

প্রাথমিকভাবে কাজ শুরু করা ১৬০টি কারখানা মালিককে ক্ষতি পুরনের টাকাও দিয়েছে বিসিক। এতে অন্তত ২৮টি ট্যানারী কাজ শুরু করবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক। সাভারে ট্যানারী সরিয়ে নিতে ব্যবসায়ীদের ৭২ ঘন্টা সময় দেন শিল্পমন্ত্রী।

 

এরপর সময় বাড়ানো হয়েছে আরও দু দফা। তাই এবার স্থানান্তর নিশ্চিত করতে হাজারিবাগে কাঁচা চামরা ঢোকা বন্ধ করে দিতে পুলিশকে নিদের্শ দিয়েছে শিল্পমন্ত্রনালয়। তবে এই সিদ্ধান্তে সরকার অনড় থাকলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে দাবী ট্যানারী মালিকদের। ব্যবসায়ীরা বলছেন অন্তত ৩০টি ট্যানারী শিল্প নগরীতে চালু করতে তাদের সময় দরকার আরও তিন থেকে চার মাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা