,

জিতল উইন্ডিজ, ফেসবুকে উল্লাস

30a887830f28b9359327fd7dd553f494-134300-01-02স্পোর্টস ডেস্ক : এই বছরটা বোধ হয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশে এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। মেয়েরাও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠছে। এখন গেইলরা তো ভারতকে উড়িয়ে উঠে গেল ফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের এ ম্যাচে চোখ ছিল যেন পুরো বাংলাদেশের ক্রীড়ামোদীদের। ২ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে ওঠার জয়ে ফেসবুকের ওয়ালে গেইলদের জয়ে উচ্ছ্বসিত ফেসবুক ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন লিখেছেন আইসিসি ও ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের অমায়িক ‘দুর্ব্যবহার’। আসিফ মোহাইমেনের স্ট্যাটাস হলো—এত খুশি এর আগে কখনো হই নাই…………অউইন্ডিজন উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জয়ে যতটা না খুশি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তার চেয়ে বেশি, অনেক অনেক বেশি খুশি হয়েছে বাংলাদেশ—এ স্ট্যাটাস দিয়েছেন মেহেদি হাসান সোহেল।
রাশেদুল হক নামের একজন লিখেছেন, ভারত হারলে জিতে যায় ক্রিকেট। অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। শাওন রহমান নামের একজন আর এক কাঠি সরেস। তিনি লিখেছেন, বাংলাদেশ টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। শামসুর রহমান ইনসান লিখেছেন, চান উঠছে, বাঁশি দিচ্ছে, চান উঠছে, বাঁশি দিচ্ছে, কালকে ঈদ, ইতনি খুশি। সবাই তো আর সৌম্যের মতো ক্যাচ ধরতে পারেন না—এ স্ট্যাটাস বোরহান উদ্দিন নামের একজনের। মুয়াজ ইবনে তারেক লিখেছেন, জগতের সব ক্রিকেটপ্রেমী অবশেষে মন ভরিয়া শান্তি পাইল। নিনো রহমান লিখেছেন, বাংলার ঘরে ঘরে আজ উৎসবের ঘনঘটা…. ।
প্রতিভা মেহনাজ লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের হাসিমুখ দেখে যতটা না ভালো লাগে, ইন্ডিয়ান খেলোয়াড়দের হতাশা দেখলে তার চেয়েও বেশি আনন্দ লাগে। আতিকুর রহমান নামের একজনের স্ট্যাটাস, ভাবতে অবাক লাগে ভারত হেরেছে তাতে আমি আনন্দ পেয়েছি!!!!! আকতারুজ্জামান রনজু নামের এক লিখেছেন, আজ ১৬ কোটি বাংলাদেশিকে ওয়েস্ট ইন্ডিজ বেসম্ভব আনন্দ দিয়ে ভারতকে বিদায় দিল।

২০১৫ সালের অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে রুবেলের বলে রোহিত শর্মার আউট না হওয়া নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। আম্পায়াররা নো ডাকে ওই বলে। এরপর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে সেই হার। এরপর থেকেই ফেসবুক ব্যবহারকারীরা ভারতের বিপক্ষে স্ট্যাটাস দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা