,

ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা কমল

 

 
নিজস্ব প্রতিবেদক : প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়েছে সরকার।বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফার্নেস অয়েলের নতুন মূল্য কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ৬০ টাকার পরিবর্তে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম হবে ৪২ টাকা।
আজ সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

44fc9814638c01129f72e78bdc9135a2-56fd28f3782e1

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, ‘মূল্য অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল দাম ৪২ টাকা, আগের দাম ৬০ টাকা।’আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার কোনো ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি। যদিও বিভিন্ন মহল থেকে জ্বালানি তেলের দাম কামনোর দাবি রয়েছে। সেই প্রেক্ষাপটে সরকার ফার্নেস অয়েলের দাম কমাল।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম কমার কারণে ফার্নেস অয়েলভিত্তিক সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরকারের ভর্তুকি কমে আসবে।গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছিলেন বাকি জ্বালানি তেলের (ডিজেল, পেট্রোল) দাম কমানোর ব্যাপারটি সরকার যাচাই-বাছাই করছে।প্রসঙ্গত, বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। এ ছাড়া শিল্পকারখানা, জাহাজে এ জ্বালানি ব্যবহার হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা