বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই

 

 
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন হানিফ।

mahbubul-haq-hanif-1-4_152423

হানিফ বলেন, ‘ছয় হাজারেরও বেশি কেন্দ্রের মধ্যে মাত্র ২২টিতে সামন্য কিছুটা ত্রুটি-বিচ্যুতি হয়েছে। এটি একদিক থেকে ত্রুটির আওতায়ই পড়ে না। তাই ইউপি নির্বাচনকে কোনোভাবেই ত্রুটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

নির্বাচন নিয়ে বিএনপি বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি এখন কোনো কারণ ছাড়াই নালিশ করছে। তারা একটি নালিশি দলে পরিণত হয়েছে। আসলে অভিযোগ ছাড়া তাদের আর কিছুই করার নেই।’

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের দেশে সাধারণত দেখা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ করে মেম্বার নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের অনেকটা বহিঃপ্রকাশ ঘটে। অতীতে বহু নির্বাচনে দেখেছি- ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সামাজিক-গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে সংঘাত ও সহিংসতা হয়। আজকে যে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এর মধ্যে জামালপুরে যার কথা বলা হচ্ছে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, নির্বাচনী সহিংসতায় নয়।’

তিনি আরো বলেন, ‘আর দুটি জায়গায় যারা মারা গেছেন, এটা দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসন তৎপর হয়ে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব