,

ভোটে থাকবে না বিএনপি এভাবে চললে

 

 

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপেও সুষ্ঠু না হলে পরবর্তী তিন ধাপে ভোটে না থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই সঙ্গে ভোট সুষ্ঠু করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীনের অসহায়ত্বের কথাও তুলে ধরেছেন তারা।বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ভোট শেষে সিইসির সঙ্গে নানা অভিযোগ নিয়ে আধা ঘণ্টার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

cec-_79373_118908

সিইসির অসহায়ত্বের কথা তুলে ধরে শাহজাহান বলেন, নির্বাচন কমিশন খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গাইছে। সিইসির ক্ষমতা কী, তার যে কোনো ক্ষমতা রয়েছে- তার যথাযথ প্রয়োগ তিনি করতে পারছেন না। সিইসির মুখে না বললেও তার পুরো অবয়বে অসহায়ত্ব ফুটে উঠেছে।

তিনি জানান, ক্ষমতাসীন দলের প্রার্থী, এজেন্ট, দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলাবাহিনী, স্থানীয় প্রশাসন একাট্টা হয়ে ভোট দখলের উৎসবে রয়েছে।এটা যেনো কোনো নির্বাচন নয়, সন্ত্রাসীদের উৎসব। ভোটারবিহীন কেন্দ্র দখলের মহড়া। যা নিয়ে ইসি কার‌্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনার কথা বলে সুষ্ঠু ভোট বলে ইসি সাফাই গাইছে।ইউপি ভোটের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে উল্লেখ করেন শাহজাহান।

তিনি বলেন, যে খেলা শেষ হওয়ার আগেই শেষ করে ফেলা হয়, ফল আগেই জানিয়ে দেয়া হচ্ছে; মানুষের রক্ত ঝরছে, লোকজন ঘরে থাকতে পারছে না-এমন নির্বাচন করে লাভ নেই। যার কোনো গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নেই। প্রথম তিন ধাপের ভোটের পর বাকি তিন ধাপ বর্জনের ইঙ্গিত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দুই ধাপের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছি আমরা। কী ব্যবস্থা নেয় তা দেখব। তৃতীয় ধাপেও যদি এরকম সন্ত্রাসী, দখলের ভোট হয়, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি ব্যর্থ হয়। পরবর্তী তিন ধাপে ভোটে থাকবো কি থাকবো না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।

এর আগে বিএনপি প্রথম ধাপে অন্তত ৫০ ইউপির ভোট বাতিলের দাবিও জানিয়েছিল।
দ্বিতীয় দফায়ও বিএনপির দাবির বিষয়ে শাহজাহান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের পুনঃভোট চাই আমরা। সিইসি জানিয়েছেন- পরবর্তী নির্বাচনগুলোয় সুষ্ঠু ভোটের বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। দেখা যাক কী হয়।প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

 

উল্লেখ্য, নানা অনিয়ম ও সহিংসতার মধ্যে প্রথম দুই ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা