,

জনবিচ্ছিন্ন বিএনপি ছদ্মাবরণের চেষ্টা করছে : শিল্পমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের নামে হরতাল-অবরোধকালে বিএনপি নেত্রী খালেদা জিয়া আগুনে মানুষ পুড়িয়ে গণহত্যা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।তিনি বলেন, এখন জনবিচ্ছিন্ন বিএনপি আবার নানা কর্মসূচির ছদ্মাবরণে জনগণের সামনে আসতে চাইছে এবং জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় তিনি সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পরামর্শ দেন।

1431114227

বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবন মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও গণঅধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এতে বিশেষ অতিথি ছিলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ব ব্যাংকের মূল্যায়নে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের নয়, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

শিল্পমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি সে সময় জেলা পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের জন্য আলাদা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। এর পাশাপাশি তিনি কম্পিউটার আমদানির ওপর সব ধরনের শুল্ক ও কর তুলে নিয়েছিলেন। এর ফলে দেশে তথ্য-প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ জনবল তৈরির পথ প্রশস্ত হয়েছে। তিনি শিল্পায়নের স্বার্থে ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক প্রস্তাবগুলো গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানান।

 

আইডিইবির প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) এর মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা