,

২ নম্বর সতর্কতা সংকেত নদীবন্দরগুলোতে 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়েছে। নদী ও সমুদ্রগুলো উত্তাল থাকায় নৌযান চলাচলে অধিকাংশ নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মার্চ-এপ্রিল-মে এই তিন মাস দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখীসহ দমকা হাওয়ার সঙ্গে হবে বৃষ্টি।

Weathere

জানা গেছে, আগামী জুন মাস পর্যন্ত বৃষ্টিপাতের মৌসুম। এই সময়টায় আকাশ পরিষ্কার থাকবে খুব কম সময়। বৃষ্টিপাতের সম্ভাবনাই এ সময়টাতে বেশি। আগামী কয়েক দিনে দেশের অন্যত্র কালবৈশাখী হতে পারে বলেও জানা গেছে।এদিকে ঢাকায় দুপুরের পর বৃষ্টিপাত হওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছে দুর্ভোগে।বৃহস্পতিবার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩ মিলিমিটার। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৫ এবং আজকের সর্বনিন্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ৩০ থেকে ৪০ কি.মি. ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা