বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপেও ব্যাপক অনিয়ম,সংঘর্ষ-গোলাগুলিতে শিশুসহ নিহত ৮ (ভিডিও)

clashpic_122128-400x250যশোর, জামালপুর, ভোলা এবং কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সংঘর্ষ ও গুলিতে শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
নোয়াখালীর সন্দ্বীপে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
যশোর সদর উপজেলায় হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন সবুজ (২৮) ও ইবাদুলের (৩৬) মৃত্যু হয়। নিহত সবুজ যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামের আনার উদ্দিনের ছেলে ও ইবাদুল ইসলামের বাবার নাম রমজান আলী। নিহতরা আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ জেলার হযরতপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলির মধ্যে পড়ে মহিদুল ইসলাম সুমন (১০) নামে এক শিশু এবং রনি (২০) নামে এক তরুণ নিহত হয়েছে।
আজ সকালে জামালপুর জেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ভোলার সদর উপজেলার রাজাপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নাছির সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
প্রসঙ্গত, আজ সারাদেশে মোট ৪৭টি উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি এলাকায় দফায় দফায় সংঘর্ষ, কেন্দ্র দখল, ভোট বর্জনসহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে।

https://www.youtube.com/watch?v=3DQlEe8Xbhw

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান