,

ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় : আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Attack Logoনিজস্ব প্রতিবেদক : ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২২ মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর গ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাজু মিয়ার সাথে আ’লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজুর সমর্থক রূমান ও খলিলুর রহমানের সাথে বিরোধ চলছিল। নির্বাচনে দুর্গাপুর গ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ায় এ উত্তেজনা আরো বাড়তে থাকে। এর জের ধরে গত মঙ্গলবার দূর্গাপুর গ্রামের বড় বাড়ির আ’লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজুর সমর্থক খলিলুর রহমানের ছেলে জুয়েলকে একই গ্রামের নগর পাড়ার আ’লীগ বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হেসেন মাজুর সমর্থক মফিজ মিয়ার ছেলে ফরিদ ও স্বপন মারধর করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গতকাল সকালে উভয় পক্ষের কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে ব্যর্থ হলে পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাঙ্গা পুলিশ গিয়ে দুপুর একটায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা