,

নবীনগরে ১১ ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ২০

up electionনিজস্ব প্রতিবেদক :  বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ ইউপি নির্বাচনে ১০৩ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মেম্বার প্রার্থীর লোকজন আ’লীগ প্রার্থীর লোকজনের মধ্যে ভোট দেওয়া নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় ফুয়াদ হাসান (২৫), জয়নাল (৩৮), মাছুদ (৪০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বীরগাঁও ইউনিয়নের আমতলী কেন্দ্রে, বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা কেন্দ্রে, লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর কেন্দ্রে , নবীনগর পূর্ব বগডহর মধ্যপাড়া কেন্দ্রে, কাইতলা (দঃ) গোয়ালী কেন্দ্রে, শ্রীরামপুর নয়াশ্রীরামপুর কেন্দ্রে আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থী সর্মথকদের মাঝে সংঘর্ষে ১৫ জন আহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা