,

সন্তান বিক্রির সময় রাশিয়ান নারী আটক (ভিডিও)

Mom-520160331080335ফুটফুটে এক নবজাতককে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক মা। নবজাতকের বয়স মাত্র ১০ দিন। রাশিয়ার ভ্লাদিভাকাভকাজ শহরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

সন্তান বিক্রেতা মা ধরা পড়েন এক ছদ্মবেশী পুলিশের কাছে। ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা ওই নারীর কাছে জানতে চান- শিশুটি মেয়ে না ছেলে। তখন সন্তান বিক্রির চেষ্টাকারী মা জানান, শিশুটি ছেলে।

ছদ্মবেশী পুলিশ কর্মকর্তার কাছে ওই নারী ১ লাখ ৫০ হাজার রুবল বা ১ লাখ ৭৪ হাজার টাকায় সন্তানটি বিক্রি করেন। শিশুটি বিক্রি করার পর লেনদেন সম্পন্ন হওয়ার পরপরই তাকে আটক করে পুলিশ। তারপর শিশুটিকে একটি অনাথ আশ্রমে পাঠানো হয়।

আটকের পর ওই মা বলেন, ‘আমার জীবন খুবই কষ্টের। সন্তান বিক্রি ছাড়া আমার হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। এখন আমি সন্তান ফেরত পেতে চাই।’

পুলিশ জানায়, সন্তান বিক্রির দায়ে আটক ওই নারী একজন যৌনকর্মী। তার বড় মেয়েকে লালনপালন করতেই নবজাতক সন্তান বিক্রি করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা