,

যে পাঁচ অভ্যাসে ঘুম হবে ভাল!

60815লাইফস্টাইল ডেস্ক : এই মুহূর্তে মানুষের সবথেকে মূল্যবাণ বস্তু ঘুম। যত দিন যাচ্ছে কাজের ভারে শিরদাঁড়া ঝুঁকে পড়ছে আমাদের। টেনশন, ব্যস্ততায় দিনের শেষে অবসাদে ডুব দেয় ভারাক্রান্ত মন। কোটি টাকা খরচা করলেও একটা নিশ্চিন্ত ঘুম কেনা যাচ্ছে না। তাহলে উপায়?
কয়েকটি সহজ উপায় অভস্ত্য করুন, দেখবেন ঘুম ভাল হবে।

ঘুমানোর আগে চোখে জল দিন-
রাতে বিছানা নেবার আগে ভাল করে চোখে মুখে জল দিন। দেখবেন অনেকখানি সতেজ হয়েছেন। এতে ক্লান্তি দূর হবে। রাতে গভীর ঘুমও হবে।
রাতে দাঁত মাজুন-
রাতের খাওয়া শেষ করে হাল্কা করে দাঁত মাজুন। ডাক্তাররা বলছেন, ভাল করে দাঁত মাজলে মুখের ভাল ব্যায়াম হয়, যা আপনাকে ঘুমাতে সাহায্য করবে।
কার্টুন দেখুন-
ছোটদের ঘুম কেন ভাল হয়। আসলে ওদের কোনও চিন্তা থাকে না। পড়ার চাপ থাকলেও কার্টুন দেখে তারা তাদের মনকে হাল্কা করে নেয়। বলতে পারেন ঘুমের আগেই অনেক স্বপ্ন দেখে তারা। কার্টুন দেখুন। মজার সিনেমা দেখুন। মন হাল্কা হবে। মন হাল্কা থাকলে ঘুম হবে নিশ্চিত।
অনুপ্রেরণামূলক বই পড়ুন-
একদম ভূতের বই পড়বেন না। রহস্য অথবা থ্রিলার বইও নয়। এমন বই পড়ুন যাতে আপনি অনুপ্রাণিত হবেন। দেখবেন পরের দিনের জন্য কাজ করার ইচ্ছে জাগবে। তাতে ঘুম ভাল হবে। কারণ মনোবিদরা বলেন, কাজের ইচ্ছা আমাদের বাঁচার ইচ্ছা বাড়ায়। আর একটা ভাল ঘুম আপনাকে ভাল সকাল এনে দিতে পারে।
প্রার্থনা করা-
প্রার্থনা করার জন্য আপনাকে ধর্ম বিশ্বাস করতে হবে একদমই তা নয়। নিজের কাছেই নিজের জন্য প্রার্থনা করুন। পরিবারের জন্য ভাল থাকার প্রার্থনা করুন। এই পৃথিবীর সকল মানুষের জন্য ভাল থাকার প্রার্থনা করুন। তাতে আপনি ভাল থাকবেন। আর ভাল থাকা মানেই একটা ভাল ঘুম। তাই না!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট