,

ডায়াবেটিস ঠেকাতে না খেয়ে থাকুন সপ্তাহে ২ দিন!!

60819লাইফস্টাইল ডেস্ক : সপ্তাহে পাঁচদিন নিয়মিত খাবেন-দাবেন, দুইদিন অনাহারে থাকবেন। ওজন কমাতে আর ডায়াবেটিস ঠেকাতে এটাই নাকি সবচেয়ে সহজ আর কার্যকর উপায়!
বেশ কিছু সমীক্ষায় এর কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর বিবিসির স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক মাইকেল মোজলে নিজে এ বিষয়টি পরীক্ষা করে দেখেন। মিস্টার মোজলে নিজেও একজন ডাক্তার।

পরীক্ষায় চমকপ্রদ ফল পেয়েছেন তিনি। বিবিসির একটি ডকুমেন্টারি ‘ইট, ফাস্ট এন্ড লিভ লংগার’ এর জন্য তিনি সপ্তাহ পাঁচদিন নিয়মিত খাওয়া-দাওয়া করেছেন আর দুদিন অনাহারে থেকেছেন। এই ডায়েট ৫:২ নামেই পরিচিত।

যে দুদিন অনাহারে থাকার কথা, সেদিন একদম না খেয়ে থাকতে হবে তা নয়। তবে কোনভাবেই নারীদের বেলায় ৫০০ ক্যালরি আর পুরুষদের বেলায় ছয়শো ক্যালরির বেশি খাওয়া যাবে না।

মাত্র পাঁচ সপ্তাহ এই ডায়েট অনুসরণ করে চমকপ্রদ ফল পেয়েছেন মাইকেল মোজলে। তার ওজন কমেছে ছয় কেজি। সেই সঙ্গে তার রক্তে কোলেস্টরল এবং গ্লুকোজ খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল।

৫:২ ডায়েট প্ল্যান এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়। তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শে বলা হচ্ছে, এরকম ঘন ঘন অনাহারে থাকার সুবিধা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিঃসন্দেহ নন।

কেউ এই ডায়েট অনুসরণ করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে বলেছে ন্যাশনাল হেলথ সার্ভিস। বিশেষ করে গর্ভবতী, ডায়াবেটিক বা যারা ওষুধ খাচ্ছেন, তাদের জন্য অনেক সময় এরকম অনাহারে থাকা বিপদ ডেকে আনতে পারে।

ড: মাইকেল মোজলে বলছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন সংযম দরকার, তেমনি অনাহারে থাকার ক্ষেত্রেও সংযম প্রয়োজন।-বাসস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট