বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া নতি স্বীকার করেননি, করবেনও না

Hewlett-Packard
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন। এ জন্য তিনি কখনো নতি স্বীকার করেননি, করবেনও না।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির নেত্রী দীর্ঘদিন সংগ্রাম করেছেন। জনগণের অধিকার আদায়ে তিনি কখনো কারো কাছে নতি স্বীকার করেননি, ভবিষ্যতেও করবেন না।

বিএনপির নতুন মহাসচিব বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সাত বছর ধরে সংগ্রাম করছেন, অথচ মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘অবরোধের সময় যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অথচ ওই সময় বিএনপির নেত্রী তার গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন। সে সময় তার বাসার গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিল। বাসার বাইরে বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। অথচ ওই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ও হীন স্বার্থে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে এর প্রতিবাদে কোনো কর্মসূচি দেয়া না হলেও আইনগত মোকাবেলার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজন হলে কর্মসূচিও দেয়া হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান