,

কোহলির সিলিন্ডারে যেন আগুন না ধরে : গেইল

2016_03_31_13_21_04_WkSG5ZHNVAxPTiNcnvjBJI5uMGzW9o_originalস্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে কী করতে পারেন বিরাট কোহলি, তা দেখে আসছেন ক্রিস গেইল। ক্যারিবীয় ব্যাটিং দানবের মতো হয়তো অতটা বিস্ফোরক নন। তবে ক্লাসিক ব্যাটিংয়ে যেটা ভারতীয় টেস্ট অধিনায়ক করে যাচ্ছেন, তাতে মুগ্ধ গোটা ক্রিকট দুনিয়া। কেউ কেউ তো মনে করেন, কোহলি নাকি ভিনগ্রহের।

আইপিএলে গেইল-কোহলি দু’জন খেলেন একই দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তাই একে অপরকে ভালোভাবেই চেনেন, জানেন। আজ বৃহস্পতিবার ষষ্ঠ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি যেমন তাকিয়ে থাকবেন গেইলের দিকে। তেমনি টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি চেয়ে থাকবেন কোহলির পানে। এই দুই দিকের কোনো একটা দিক বেঁকে গেলে তাদের হোঁচট খেতে হতে পারে। আবার যে দিকটা জ্বলে উঠবে, তাদের ফাইনালের টিকিট পাওয়া অনেকটাই সহজ হবে।

এদিকে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে কোহলির ৫১ বলে ৮২ রানের ইনিংসে ভর করে সেমিফাইনালের খেলা নিশ্চিত করে ভারত। চলতি টুর্নামেন্টে ১৮৪ রান করা কোহলি আজ যেন জ্বলে না ওঠেন, সেটা মনে-প্রাণে চাইছে ক্যারিবীয় শিবির।

সেমিফাইনালের আগে ভারতীয় মিডিয়ার মুখোমুখি হন গেইল। স্বভাবতই তাকে শুনতে হয়েছে কোহলিকে নিয়ে প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মজার ছলেই গেইল বললেন, ‘বৃহস্পতিবার কোহলির সিলিন্ডারে যেন আগুন না ধরে। কয়েক বছর আগেই বলেছিলাম, সে বিশ্বসেরা হবে। দেখুন, তা-ই হয়েছে। তবে তার কাছে আকুল আবেদন করব, দয়া করে সেমিতে আগুন জ্বালিও না, বিরাট! আরো বলছি, রান সে পেতে পারে। কিন্তু তা হারের কারণ হোক। সেটা নিয়েও আমরা খুশি থাকব।’

ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত ক্যারিবীয় শিবির। গেইলের কথায় ফুটে উঠল সেটাই, ‘আমরা শুধু কোহলির ওপর চোখ রাখব, তা নয়। ভারতীয় দলে অনেক ম্যাচ উইনার রয়েছে। যে কেউ জ্বলে উঠতে পারে। ভারত দলের একজনের উপর চোখ রাখা মুশকিল। সবদিক দিয়ে তারা ভালো ক্রিকেট খেলছে। এ কারণেই ভারত ফেবারিট। ঘরের মাঠে তাদের হারানো সবসময় কঠিন। কিন্তু আমি বলছি, সেমির লড়াইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ প্রস্তত।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা