বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের লাশ উদ্ধারের সময় ৩ যুবককে দেখেছে তনুর বাবা

Tonuকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার আলী বলেছেন, তনুর লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলের অদূরে ৩ যুবককে তিনি দৌঁড়ে চলে যেতে দেখেছেন। তারা ছিল লম্বা-চওড়া গড়নের।
কুমিল্লা সেনানিবাসের ময়নামতি অফিসার্স ক্লাবের হলরুমে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন সোহাগী জাহান তনুর বাবা ইয়ার আলী। আর সেখানেই তিনি এ কথা বলেন।
তিনি জানান, ওই যুবকদের তিনি চিনতে পারেননি। তনুর সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ছিল কিনা তাও তিনি জানেন না। তবে এ ঘটনায় যিনিই জড়িত থাকুক না কেন, এমনকি সেনা সদস্যরাও যদি হয়, তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শুধু ১৮-১৯ জন সাংবাদিককে সেনা তত্ত্বাবধানে কুমিল্লায় নিয়েই সংবাদ সম্মেলন করে আইএসপিআর। তনুর বাবার বক্তব্য সম্পর্কে সাংবাদিকদের মধ্যে তিনজনের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, ঢাকা থেকে নিয়ে যাওয়া সাংবাদিকদের বাইরে স্থানীয় কোনও সাংবাদিককে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি সংবাদ সংগ্রহের জন্য আগেই ঢাকা থেকে গিয়ে যে সাংবাদিকরা কুমিল্লায় অবস্থান করছিলেন, তাদেরও আমন্ত্রণ জানানো হয়নি।
তনুর মরদেহ পাওয়া যায় এখানে। ঘটনাস্থলে ঢাকা থেকে পরিদর্শনে যাওয়া এক সাংবাদিক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের ঘটনাস্থল ঘুরে দেখান আইএসপিআর-এর কর্মকর্তারা। ঘটনাটি সেনানিবাসের সীমানা প্রাচীরের কাছেই ঘটেছে বলে এসময় কয়েকবার উল্লেখ করেন তারা এবং এর সঙ্গে জড়িতরা সেনানিবাসের কেউ নয় বলে জানান।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে আইএসপিআর-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী বলেন, ‘তনু হত্যাকাণ্ড নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী সম্পর্কে অনুমান নির্ভর বক্তব্য প্রদান ও প্রচার করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা মোটেই কাম্য নয়। তনু কুমিল্লা সেনানিবাসে বড় হয়েছে, সে আমাদেরই সন্তান, তার এহেন মর্মান্তিক মৃত্যুতে প্রতিটি সেনাসদস্য দারুণভাবে ব্যথিত এবং মর্মাহত। সেনাবাহিনী জনসাধারণেরই অংশ এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।’
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম, কর্নেল শাম্মী ফিরোজ, কর্নেল সাজ্জাদ হোসেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী