,

পূর্ব ইউরোপে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

1459404752আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশগুলোয় সেনা উপস্থিতি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ‘আগ্রাসী রাশিয়া’কে ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

নতুন এই ব্যবস্থায় আরো একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হবে। ফলে সেখানে তিনটি নিয়মিত ব্রিগেড থাকবে। ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ন্যাটোয় এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি। বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের ৬২ হাজার সামরিক কর্মী রয়েছে।

ইউরোপে মার্কিন জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলভ বলছেন, আগ্রাসী রাশিয়ার ভূমিকায় আমাদের ন্যাটো সহযোগী এবং বন্ধু দেশগুলোর জন্য আরো নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি।’ এসব দেশে আরো বেশি মার্কিন শক্তিশালী সামরিক উপস্থিতি দেখা যাবে বলেও তিনি জানান।

একেকটি ব্রিগেডে ৪২০০ সেনা রয়েছে। তাদের সঙ্গে থাকবে সামরিক যান, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র। হঠাৎ উদ্ভূত যেকোনো পরিস্থিতি সামলাতে এই একটি ব্রিগেডই যথেষ্ট, বলছেন মার্কিন কর্মকর্তারা। সামরিক মহড়ার জন্যেই সহায়ক হবে এই সেনা উপস্থিতি। ইউক্রেনের ক্রিমিয়া অংশটি রাশিয়ার সাথে একীভূত করার পর, পূর্ব ইউরোপের দেশগুলোয় রাশিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই এসব দেশে সামরিক উপস্থিতি জোরদার করছে ন্যাটো। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে