,

সাধারণ মানুষকে অবহেলা করা চলবে না : প্রধানমন্ত্রী

2233521455710848516নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের দেশপ্রেম ও ত্যাগের মনোভাব নিয়ে জনগণকে উন্নত সেবা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষকে কোনোভাবেই অবহেলা করা চলবে না।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরও এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘পড়ালেখার কোনো বয়স নেই। আপনারা (সরকারি কর্মকর্তা) লেখাপড়ার দিকে একটু বেশি নজর দেবেন।’

তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। এখন অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আপনারা প্রযুক্তির সুযোগ গ্রহণ করবেন।’

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে আরও কীভাবে এগিয়ে নেয়া যায়, সেদিকে সবার দৃষ্টি দিতেও অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা