,

কেরানীগঞ্জে নির্বাচনী সহিংসতায় শিশু নিহত, ভোট স্থগিত

keranigonjনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার অদূর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে ভোট কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে পড়ে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শুভ ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে। এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগ প্রার্থী আয়নালের নেতৃত্বে ২০/৩০ জন ওই কেন্দ্রে গিয়ে জালভোট দেয়ার চেষ্টা করে।

প্রতিপক্ষ বিএনপির লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে শিশু শহিদুলসহ ৩ জন গুলিবিদ্ধ হন।

প্রথমে তাদের স্থানীয় মডার্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশু শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এদিকে সংঘর্ষের পর ভোটাররা আতংকে ওই ভোট কেন্দ্র ছেড়ে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ-বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা