,

কাতার বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে বলপূর্বক শ্রম আদায়ের অভিযোগ

1459400240স্পোর্টস ডেস্ক : ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের কাজ করতে বাধ্য করার অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। সংস্থাটি ফিফাকে কাতারে মানবাধিকার লঙ্ঘনকারী এই টুর্নামেন্ট ‘বন্ধ’ করতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী মনে করছে।

অ্যামনেস্টি জানিয়েছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের শ্রমিকদের নোংরা ও অস্বাস্থ্যকর জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিয়োগের জন্য শ্রমিকদের কাছ থেকে বড় অংকের ফি নেয়া হচ্ছে ও পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এমনকি মজুরিও দেয়া হচ্ছে না শ্রমিকদের। এদিকে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই অভিযোগগুলো সম্পর্কে সচেতন এবং এই বিষয়ে তদন্ত করা হবে।

অ্যামনেস্টি ২৩১ জন শ্রমিকের সাক্ষাতকার নিয়েছে যাদের বেশিরভাগই দক্ষিণ এশীয়। তারা জানিয়েছে শ্রমিক সরবারহকারী সংস্থাগুলো মজুরি আটকে দেয়ার হুমকি, পুলিশে দেয়ার ভয় এবং কাতার ছাড়তে দেয়া হবে না বলে হুমকি দিয়ে কাজ আদায় করে। অ্যামনেস্টি জানিয়েছি আন্তর্জাতিক আইনানুযায়ী এটি বলপূ্র্বক শ্রম বলে অভিহিত করা হয়। কাতারের আইন অনুযায়ী অভিবাসী শ্রমিকরা চাকরি দাতার অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন এমনকি দেশ ছেড়েও যেতে পারেন না। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে