,

আমেরিকায় নাচবেন মিম

Mimবিনোদন প্রতিবেদক : ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মীম। মডেলিং , নাটক, চলচ্চিত্র স্টেজ পারফরমেন্স কোথায় নেই মিম। যেমন আগামীকাল মিমকে দেখা যাবে তাহসানের সঙ্গী হয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে। আবার পরশুই উড়াল দিচ্ছেন আমেরিকায়। নিউইয়র্কে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। মিম ছাড়াও এতে বাংলাদেশের প্রথমসারির তারকা অংশ নেবেন। মিম জানালেন, ‘পুরো ফ্যামিলির সঙ্গেই যাচ্ছি। অনুষ্ঠান শেষে কয়েকটা দিন ঘুরবো। ফিরবো সতের তারিখে। ২৭ তারিখে ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবো।’

মিম ছাড়াও অনুষ্ঠানে আরও থাকবেন শাকিব খান, অপু বিশ্বাস, আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, সজল, সাজু খাদেম, বাঁধন, সুজানা জাফর, তানজিন তিশা, নিঝুম রাবিনা, চঞ্চল চৌধুরী, নওশীন, পিয়াসহ আরও বেশ কজন তারকাদের অনুষ্ঠানে থাকার সম্ভবনা আছে। গান পরিবেশন করবেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ইমরান, পড়শী, শাহনাজ বেলী, শফি মন্ডল ও চিরকুট ব্যান্ড। উল্লেখ্য, পহেলা বৈশাখের পর রিলিজ পাচ্ছে মিমের ছবি ‘ভালোবাসা এমনই হয়’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা