,

সংসদ ভবনের মূল নকশা সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল

Sagnadনিউজ ডেস্ক : জাতীয় সংসদ ভবনের মূল নকশা সংগ্রহ করতে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। মন্ত্রণালয় প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত করবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে তাদের যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আর নকশা সংগ্রহ করতে ৬ সপ্তাহ সময় লাগবে বলে আশা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের ৮ হাজার নকশা রয়েছে বলে স্থাপত্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তার মধ্যে থেকে জাতীয় সংসদসহ আগারগাঁও এলাকার সকল নকশা যাচাই-বাছাই করা হয়েছে। দেশের জন্য ৮৫৩টি নকশা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। ওই নকশাগুলো সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি নকশার জন্য ১৯ ডলার খরচ হবে। ইতোমধ্যে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে।

এ বিষয়ে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির জানান, নকশা সংগ্রহের বিষয়ে স্পিকার ও মন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। মন্ত্রণালয় প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করবে। এরপর তাদেরকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

তিনি আরো জানান, এই প্রতিনিধি দলে স্থাপত্য অধিদপ্তর থেকে দুই জন এবং গণপূর্ত অধিদপ্তর, পিডব্লিউডি ও সংসদ সচিবালয় থেকে একজন করে থাকবেন। মে মাসের প্রথম সপ্তাহে প্রতিনিধি দল যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া ইউনির্ভাসিটি থেকে সার্চ করতে ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেখানে ৮ হাজার নকশা এবং ডকুমেন্ট আছে। এর মধ্যে ৮৫৩টি নকশা প্রয়োজন বলে তারা স্থাপত্য অধিদপ্তরকে জানিয়েছে। সেগুলো সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিনিধি দল সেখানে গিয়ে নকশাগুলো দেখবে। তারা অনুমোদন দেওয়ার পর টাকা পরিশোধ করে নকশাগুলো আনা হবে। এতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে