,

গর্ভপাত নিয়ে আবারো বিতর্কে ট্রাম্প

trumpআন্তর্জাতিক ডেস্ক : ‘গর্ভপাত করালে নারীদের শাস্তি দেয়া উচিত’ এমন মন্তব্য করে আবারো সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করায় রিপাবলিকান দলের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে কয়েক ঘণ্টা মধ্যেই নিজের বক্তব্য থেকে সরে আসেন তিনি।

টেলিভিশন সাক্ষাৎকারে প্রশ্নোত্তরের এক পর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, গর্ভপাতের জন্য শাস্তি দেয়ার বিষয়টি কি আপনি বিশ্বাস করেন?

জবাবে ট্রাম্প বলেন, এ জন্য অবশ্যই নারীদের শাস্তি দেয়া উচিত।

ট্রাম্পের ওই মন্তব্যের সমালোচনা করেছেন রিপাবলিকান দলের আরেক গভর্নর জন কেইসেক। তিনি বলেছেন, ধর্ষণ, পরিবারের সদস্যদের দ্বারা নিপীড়নের শিকার বা অন্য কোন অপরাধে নারী-পুরুষ যে কারো শাস্তি হতে পারে। কিন্তু গর্ভপাতের জন্য কোন নারীকে শাস্তি দেবার কথা ভাবাও যায় না।

১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ। এছাড়া, ট্রাম্প যখন ডেমোক্রেট দলে ছিলেন তখন নারীদের গর্ভপাতের অধিকারের পক্ষে ছিলেন।

তবে ট্রাম্প তার বক্তব্য থেকে সরে এসে এখন বলছেন, গর্ভপাত করাতে সাহায্য করেন যেসব চিকিৎসক তাদের শাস্তি দেয়া উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা