বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ব্যর্থতার জন্য আফ্রিদিই দায়ী

pakistanস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ পাকিস্তান দল। আর এই ব্যর্থতার জন্য দলের অধিনায়ক শহিদ আফ্রিদিকেই দায়ী করছেন দলের কোচ ওয়াকার ইউনিস।

বিশ্বকাপে দলের ব্যর্থতার পর দেশে ফিরে বোর্ডের কাছে বিপর্যয়ের রিপোর্ট পেশ করেন কোচ ওয়াকার ইউনিস। রিপোর্টে ওয়াকার বলেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না। শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সবসময় থাকতেন না আফ্রিদি।

ওয়াকার আরো বলেন, দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ টিম ম্যানেজমেন্টের কাছে চোট লুকিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাফিজ চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানাননি। এর ফলে শেষ মুহূর্তে তাকে বাদ দিতে হয়।

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জমা দেয়া ওয়াকারের রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে। তার রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় হতাশ ওয়াকার। বিষয়টি বোর্ডের খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান