,

আদেশ হাতে পেলেই খালেদা জিয়াকে গ্রেফতার

Khaleda-Jiaনিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের আদেশ হাতে পেলেই গ্রেফতারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচির সময় যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রোল বোমার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২২ জন দগ্ধ হয়। এঘটনার পর রাজধানীর যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। এই মামলায় বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এবিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। তবে তার বাড়ি যে থানাধীন সেখানেই গ্রেফতারি পরোয়ানা যাবে। তারা আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করবেন।

বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে গুলশানের ওসি সিরাজুল ইসলাম আরো বলেন, আদালতের আদেশের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আগামী ২৭ এপ্রিল এই ২২ জনের গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। খালেদাসহ এই মামলার অন্যান্য আসামিরা হলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ।

বিশেষ সহকারী শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর ওরফে রবিন, নবীউল্লাহ নবী, কাইয়ূম কমিশনার, লতিফ কমিশনার এবং পেশাজীবী দলের নেতা সেলিম ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা