,

ইউপি নির্বাচন : দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

UP-Elactiomনিউজ ডেস্ক : শঙ্কা ও আতঙ্কের মধ্যেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

২২ মার্চ প্রথম ধাপে দেশের ৭১২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের আগে ও পরে সারাদেশে নির্বাচনী সহিংসতায় ২৪ জন মারা গেছেন। প্রথম ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা এখনো অব্যাহত আছে। যদিও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু আট দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাই ভোটার ও আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৭টি দল চেয়ারম্যান পদে ১ হাজার ৫০৭ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ১ হাজার ১৭৭ জন প্রার্থী। এ নির্বাচনে ভোটার রয়েছেন ৯৪ লাখ ৭৮ হাজার ৮১ জন। চেয়রম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য এই তিন পদের বিপরীতে ভোটার সংখ্যার তিনগুণ ব্যালট ছাপিয়েছে ইসি।

সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ৬৮৪টি ইউপির ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচন হচ্ছে ৬৩৯টিতে। মূলত মামলা ও সীমানা জটিতলতার কারণে অন্য ইউপিগুলোতে ভোট হচ্ছে না।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট শুরুর আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৩১ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। আর ৮১টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী নেই ৪৮৭টি ইউপিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা