,

কেন সেলফি তুলেছিলেন বিমানযাত্রী, ছিনতাইকারীর সঙ্গে ?

 

আন্তর্জাতিক ডেস্ক :মিসরের ছিনতাই হওয়া বিমানে ছিনতাইকারীর সঙ্গে হাসিমুখে ছবি তোলার পর এক যাত্রী যুক্তি হিসেবে বলছেন, ছিনতাইকারীর কোমড়ে বাঁধা যে জিনিসকে আত্মঘাতী বেল্ট হিসেবে ভাবা হচ্ছিল সেটিকে ভালো করে খুঁটিয়ে দেখতেই তিনি ওই ছবি তুলেছিলেন।ইজিপ্ট এয়ারের ওই বিমানে ছিনতাইকারীর পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে দেখা যাচ্ছে স্কটল্যান্ডের বাসিন্দা বেন ইনসকে। ইতিমধ্যে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এখন আবিরডিন শহরের বাসিন্দা ইনস ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ‘দ্য সান’ কে বলেন, বড় বিপদের মুখেও আমি আসলে আনন্দে থাকার চেষ্টা করছিলাম।

selfie-120160330155813

 

ওই ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে অবতরণে বাধ্য করেছিলেন। তাকে পরে গ্রেফতার করা হয় এবং দেখা যায় তার কোমড়ের সুইসাইড বেল্টটি আসলে নকল।লিডস শহরের বেন ইনস মঙ্গলবার ইজিপ্টএয়ারের ওই এয়ারবাস ৩২০-র যাত্রী ছিলেন, যেটিকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছিনতাইকারী লারনাকা বিমানবন্দরে নিয়ে যেতে বাধ্য করেন। প্রায় পাঁচ ঘন্টা ধরে বিমানে চলেছিল ওই ছিনতাই-নাটক, যার মধ্যে বেন ইনসের সঙ্গে ছিনতাইকারীর ওই ছবিটি তোলা হয়।

 

 

বিমানের কেবিন ক্রু-দের মধ্যেই একজন ওই ছবিটি তুলে দেন, যটিকে বেন ইনস বর্ণনা করেছেন ‘সর্বকালের সেরা সেলফি’ হিসেবে। আলেক্সান্দ্রা থেকে কায়রোগামী ওই বিমানটিতে মোট ৫৫জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২৬জন ছিলেন বিদেশি নাগরিক। এদিকে আজ সাইপ্রাসের ওই আদালত সেইফ আ-দিন মুস্তাফা নামে ওই ছিনতাইকারীকে আট দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা