,

ম্যাজিস্ট্রেট ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করলেন

 

 

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীকে মোবাইল নিয়ে পালাতে দেখে গাড়ি থেকে বেড়িয়ে কিছুদূর ধাওয়া করে তাকে হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট। অতঃপর ২ বছরের সশ্রম কারাদণ্ডও দিলেন।ঘটনাটি ঘটেছে বুধবার। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে। এদিন দুপুরে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সুমন (২৫) নামে ওই ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে শেরে বাংলানগর থানা পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

Manikmia-avinu20160330153132

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. মারুফ হোসেন সরদার জানান, ম্যজিস্ট্রেট মশিউর রহমান গাড়িতে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে দেখেন। এসময় তিনি নিজেই গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।পরবর্তীতে ছিনতাইকারী থেকে উদ্ধারকৃত ওই মোবাইল ফোনটি তার মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণি রায়কে (৪৫) বুঝিয়ে দেন মশিউর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে